Posts

Showing posts from July, 2021

নৌবত, বর্ষা সংখ্যা,১৪২৮(২০২১)

Image

সূ চি প ত্র

Image
সূ চি প ত্র   কিছু বলা কথা:- মুক্ত গদ্য: -     ওয়ার্ড পেন্টিং∆   কবি-শিল্পী শ্যামল জানা কবি ও কবিতা বিষয়ক গদ্য:- মুক্তির জন্য কবিতা∆কবি-প্রাবন্ধিক মজিদ মাহমুদ  ষাটের নিঃসঙ্গ যাত্রী সিকদার আমিনুল হক∆      কবি-প্রাবন্ধিক মামুন রশীদ সম্পাদকের জানালা:- এবারের মনোনীত  সম্পাদক 'নৌকো' পত্রিকার সম্পাদক কবি  অমলেন্দু বিশ্বাস স্মৃতিচারণ:- কবি সুব্রত ভুঁইয়া:সঙ্গ ও নিঃসঙ্গতা∆কবি-প্রাবন্ধিক দীপক হালদার কবি নুরুল আমিন বিশ্বাসের কবিতায় যাপিত জীবন∆ কবি-প্রাবন্ধিক আবু রাইহান  কবিতা যাঁর কাছে তর্পণের মতো∆কবি-প্রাবন্ধিক গৌতম সাহা পদ্য বিতান: কবি আবদুস শুকুর খান, কবি  ফরিদ আহমদ দুলাল, কবি অনুরাধা মহাপাত্র,কবি  মাহমুদ কামাল,কবি রামকিশোর ভট্টাচার্য,কবি বিকাশ চন্দ,কবি কল্লোল বন্দ্যোপাধ্যায়,কবি তূয়া নূর,কবি পবিত্র মন্ডল,কবি ইন্দ্রানী দত্ত পান্না, কবি আশিষ মিশ্র,কবি মতিন রায়হান,কবি পৃথা চট্টোপাধ্যায়, কবি হারাধন চৌধুরী,কবি দেবাশিস মুখোপাধ্যায়,কবি  মধুছন্দা মিত্র ঘোষ,কবি তৌফিক জহুর,কবি মলয় সরকার,কবি গৌতম রায়,কবি শাহীন চোধুরী ডলি, ...

কিছু বলা কথা

Image
কিছু বলা কথা- শ্রাবণ মাস। স্বাভাবিকভাবে ঋতুরানীর এখন ভরা যৌবন। আকাশে-বাতাসে ছুঁয়ে রয়েছে মেঘ-মল্লার-র মৃদু শিহরণ।আর, মনের সদরে সামগ্রিক সৃজনশীলতার তীক্ষ্ণ আলোর পরশ। এরকম আবহে প্রকাশিত হল 'নৌবত ' ব্লগজিন পত্রিকার ষষ্ঠ (বর্ষা) সংখ্যা,১৪২৮। আশা করি আগের প্রকাশিত সংখ্যাগুলোর মত এ সংখ্যাটিও আপনাদের ভালবাসা ও শুভেচ্ছা থেকে বঞ্চিত হবে না। প্রায় দু'বছরের মত সময়কাল 'মারী' নামক শাসকের ধাক্কায় সকলে কম বেশি এলোমেলো, ক্লান্ত, বিধ্বস্ত।একের পর এক প্রিয়জনের মৃত্যু মুহুর্মুহু চমকে দিচ্ছে।সেই সঙ্গে 'ইয়াসের' ক্ষত।সব মিলিয়ে যেন চরম বিপন্নতায় ভরা জনজীবন। তবু, এর মধ্য থেকেও খুঁজে নিতে হচ্ছে প্রাণ রক্ষার জন্য বিশল্যকরনী।কারণ, এখন মনেপ্রাণে বুঝতে পারি বেঁচে থাকার মত আশ্চর্য বিষয় আর কিছু হয় না ! তাই, শুরুতে একটু বর্ষার প্রসঙ্গ এনে তাৎপর্যপূর্ণভাবে বেঁচে থাকার সেই আগুনকে আর একটু উসকে নেওয়ার চেষ্টা ছাড়া আর কিছু নয়।কারণ,কবি অমিয় চক্রবর্তীর কথায়, ' অন্ধকার মধ্যদিনে বৃষ্টি ঝরে মনের মাটিতে,....। তাছাড়া, আর কয়েকদিন পরে বাইশে শ্রাবণ। কবিগুরুর প্রয়াণদিবস। যিনি তাঁর জী...

কবি- শিল্পী শ্যামল জানা

Image
                              শ্যামল জানা    জন্ম :- ৭ নভেম্বর, ১৯৫৭,বরানগরে৷ প্রাথমিকভাবে ইঞ্জিনীয়ারিং-এর ছাত্র৷ পরে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ভিসুয়াল আর্টস-এ(ইউরোপীয় চিত্রকলা) স্নাতকোত্তর৷ মূলত ফাইন আর্টস-এর ছাত্র হলেও ছবি আঁকার পাশাপাশি প্রচ্ছদ ও অলংকরণশিল্পী হিসেবেও সুপরিচিত৷ কলকাতা ছাড়াও ভারতবর্ষের মূল শহরগুলিতেও বহু জাতীয়স্তরে চিত্র-প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন৷ আন্তর্জাতিকস্তরেও ডিজিটাল গ্রাফিক্স-এর প্রদর্শনীতে সুদূর লাতিন আমেরিকায় ভেনেজুয়েলায় অংশগ্রহণ করেছেন।ডিজিটাল প্রযুক্তিকে একশো শতাংশ ক্রিয়েটিভ আর্টের ক্ষেত্রে ব্যবহার করা ও তাকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে পশ্চিমবমবঙ্গে প্রথম “ডিজিটাল গ্রাফিক্স”-এর সূত্রপাত করেন তিনি৷ পশ্চিমবঙ্গে প্রথম সাড়া জাগানো “ডিজিটাল গ্রাফিক্স”-এর প্রদর্শনীও করেন৷ সেই সূত্রে এবং সাহিত্যসূত্রে তিনি পশ্চিমবঙ্গ সরকার তথা ভারত সরকার-এর প্রতিনিধি হয়ে গেছিলেন সুদূর সাউথ আফ্রিকায়, লাতিন আমেরিকার একাধিক জায়গায় আন্তর্জাতিক সেমিনারে।একক ও যৌথভাবে সরকারি ও বেসরকারি একাধিক গুর...

কবি-প্রাবন্ধিক মজিদ মাহমুদ

Image
মজিদ মাহমুদ জন্ম : - ১৬ এপ্রিল, ১৯৬৬, পাবনায়। পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে। লেখালেখির হাতে খড়ি শিশুবেলা থেকে। কবিতা তাঁর নিজস্ব জগৎ হলেও গবেষণার কাজেও তিনি দক্ষ। নজরুল ইনস্টিটিউট, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অধীনে কাজ করেছেন। প্রকাশিত গ্রন্থের সংখ্যা পঞ্চাশ। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ :- বল উপাখ্যান,আপেল কাহিনী, ধাত্রী ক্লিনিকের জন্ম,মাহফুজামঙ্গল,কাব্য সঞ্চয়ন প্রভৃতি। প্রবন্ধগ্রন্থ :- ভাষার আধিপত্য ও বিবিধ প্রবন্ধ,কেন কবি কেন কবি নয়, নজরুল তৃতীয় বিশ্বের মুখপাত্র, রবীন্দ্রনাথ ও ভারতবর্ষ প্রভৃতি। কবিতা বিষয় প্রবন্ধে কবি ও প্রবন্ধিক মজিদ মাহমুদ মুক্তির জন্য কবিতা 'মুক্তির জন্য কবিতা ' এ রকম একটা প্রস্তাবনা প্রতিপাদন করা যৌক্তিকভাবে প্রায় অসম্ভব। কারণ কবিতা জিনিসটা কোনোমতে বোঝানো সম্ভব হলেও ‘মুক্তি’ জিনিসটা কেমন গোলমেলে ধরনের। মুক্তি শব্দটির নানা রকম ভাষান্তর করার পরেও এর মাত্রাগত সমতার ধারণা যেমন পরিবর্তন হয় না, তেমন বহুমুখী ব্যাখ্যার দ্বারা তা স্পষ্ট করাও সহজ নয়। আবার একই সঙ্গে এর অর্থের শ্লেষাত্মক ও জটিল কোনোটেশন শ্রোত...

কবি-প্রাবন্ধিক মামুন রশিদ

Image
  মামুন রশীদ জন্ম : - ২ আগস্ট ১৯৭৭। সার্টিফিকেটে ১ মার্চ, ১৯৭৮।বাবার চাকরিসূত্রে শৈশব, কৈশোর কেটেছে উত্তরবঙ্গের নানা জেলায়। প্রায় আধ ডজন স্কুল পাল্টিয়ে মাধ্যমিক।বাংলায় সম্মানসহ স্নাতকোত্তর, সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা এবং মানবসম্পদ ব্যবস্থাপনায় এমবিএ। সহকারী সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন দেশের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি দৈনিকে। কাজ করেছেন সাপ্তাহিক ও পাক্ষিকেও। গদ্য ও পদ্য দুই মাধ্যমেই সচল। সমসাময়িক বিষয়ে সংবাদপত্রে নিয়মিত উপ-সম্পাদকীয় লেখেন। প্রকাশিত বইযের সংখ্যা কুড়ির অধিক।সম্পাদিত ছোটকাগজ দ্বিবাচ্য, ভুতটুস (যৌথ)।এছাড়া সম্পাদনা করেন সাহিত্যের দ্বিমাসিক কাগজ- 'নক্ষত্র'।প্রকাশিত কবিতার বই-কালো পাতা, ওড়ো, সাদাছাই;কুশল তোমার বাঞ্ছা করি;তোমার পরে মেঘ জমলে;এই বইটির কোন নাম দিবো না,সকল ভ্রমণ শেষে; আমি তোর রাফখাতা;যা কিছু লিখেছি সব সব প্রেমের কবিতা। প্রবন্ধে                                                                 ...

কবি-প্রাবন্ধিক অমলেন্দু বিশ্বাস

Image
  অমলেন্দু বিশ্বাস জন্ম :-২৪ নভেম্বর, ১৯৫৯।হাওড়া জেলার সালকিয়াতে।আশির দশকের গোড়া থেকেই লেখালেখি শুরু। কবি বিনয় মজুমদারের গভীর সান্নিধ্য তাঁকে আরো এগিয়ে নিয়ে গেছে। কিশোরবেলা ও গোটা যৌবনকাল ঠাকুরনগরে কাটান এবং শিক্ষাজীবন সমাপন করেন। দীর্ঘ বেকারত্ব ও দারিদ্র্যতা কখনো কবিতা থেকে দূরে ঠেলে দেয়নি। এযাবৎ প্রকাশিত কাব্যগ্রন্থ ১৩টি। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:-ডুবুরী, লখীর পা, সান্ধ্যভাষা,বিনম্রসনেটগুচ্ছ, নির্বাচিত কবিতাসংগ্রহ প্রভৃতি।  গদ্যগ্রন্থ - যেভাবে দেখেছি কবিদের। সম্পাদিত পত্রিকা 'নৌকো'। স্মারক সন্মানে ভূষিত হয়েছেন। কবি দ্বিজেন্দ্রলাল রায়।। কবি বিনয় মজুমদার। বাবাসাহেব আম্বেদকর। উত্তর বংগ নাট্যজগত। বর্তমানে অবসরপ্রাপ্ত। বিরাটিতে সপরিবারে আছেন। @সম্পাদকের জানালা: এ সংখ্যার জন্য মনোনীত ' নৌকো ' পত্রিকার সম্পাদক কবি অমলেন্দু বিশ্বাস বৈঠা হাতে, নৌকো-পথে   স্কুল ও কলেজ জীবনের সন্ধিক্ষণে যখন কবিতা চর্চা শুরু করেছিলাম-- আশ্চর্য এক যৌবন তাড়িত আবেগ থেকে লিখতে লিখতে কিছু সমভাবাপন্ন বন্ধুর দেখা পেলাম। সকলেই প্রায় আমার শিমুলপুর গ্রামের, আর কেউ কেউ চিকনপাড়া,কারোলা গ্রামের অধিবাসী।...