কবি-প্রাবন্ধিক অমলেন্দু বিশ্বাস
অমলেন্দু বিশ্বাস জন্ম :-২৪ নভেম্বর, ১৯৫৯।হাওড়া জেলার সালকিয়াতে।আশির দশকের গোড়া থেকেই লেখালেখি শুরু। কবি বিনয় মজুমদারের গভীর সান্নিধ্য তাঁকে আরো এগিয়ে নিয়ে গেছে। কিশোরবেলা ও গোটা যৌবনকাল ঠাকুরনগরে কাটান এবং শিক্ষাজীবন সমাপন করেন। দীর্ঘ বেকারত্ব ও দারিদ্র্যতা কখনো কবিতা থেকে দূরে ঠেলে দেয়নি। এযাবৎ প্রকাশিত কাব্যগ্রন্থ ১৩টি। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:-ডুবুরী, লখীর পা, সান্ধ্যভাষা,বিনম্রসনেটগুচ্ছ, নির্বাচিত কবিতাসংগ্রহ প্রভৃতি। গদ্যগ্রন্থ - যেভাবে দেখেছি কবিদের। সম্পাদিত পত্রিকা 'নৌকো'। স্মারক সন্মানে ভূষিত হয়েছেন। কবি দ্বিজেন্দ্রলাল রায়।। কবি বিনয় মজুমদার। বাবাসাহেব আম্বেদকর। উত্তর বংগ নাট্যজগত। বর্তমানে অবসরপ্রাপ্ত। বিরাটিতে সপরিবারে আছেন। @সম্পাদকের জানালা: এ সংখ্যার জন্য মনোনীত ' নৌকো ' পত্রিকার সম্পাদক কবি অমলেন্দু বিশ্বাস বৈঠা হাতে, নৌকো-পথে স্কুল ও কলেজ জীবনের সন্ধিক্ষণে যখন কবিতা চর্চা শুরু করেছিলাম-- আশ্চর্য এক যৌবন তাড়িত আবেগ থেকে লিখতে লিখতে কিছু সমভাবাপন্ন বন্ধুর দেখা পেলাম। সকলেই প্রায় আমার শিমুলপুর গ্রামের, আর কেউ কেউ চিকনপাড়া,কারোলা গ্রামের অধিবাসী।...

Comments
Post a Comment