কবি আশিষ মিশ্র
আশিস মিশ্র
জন্ম:- ১৭ অগ্রহায়ণ
ইংরেজি --১৯৬৬, ৫ ডিসেম্বর। বড়বাড়ি, হলদিয়া, পূর্ব মেদিনীপুর ৭২১৬৪৫।প্রথম কবিতার বই:বিপর্যয়ই তোমাকে ভয় পায়/ ১৪০০ সালে প্রকাশ।মোট বই- - ৯টি। ভালো লাগে -- আড্ডা ও বেড়ানো।পেশা-- বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মী।
গুচ্ছ কবিতায়
কবি আশিষ মিশ্র
আমি
আমার অলংকৃত নাভীর তলদেশে
প্রথম অগ্নি আনন্দে গেলেন
আমার স্তনমধ্যগগনে ভেসে বেড়ালেন
দ্বিতীয় ব্রহ্মবায়ু
আমার স্থির ও অচঞ্চল ওষ্ঠজোড়ায়
সর্বস্ব রেখে দিলেন তৃতীয় প্রলয়
আমার সমগ্র যৌনকণায়
সব সৃষ্টি ছড়িয়ে এলেন চতুর্থ ভূমি
আমার ধারণজগতে
অজস্র বীজ স্থাপন করলেন পঞ্চম তরঙ্গ...
কতবার চিৎ কতবার উপুড় হতে হয় আমাকে
কতবার কাত কতবার ভাঁজ হতে হয় আমাকে
কতবার উপরে কতবার নীচে নামতে হয় আমাকে
কতবার মরেছি কতবার জন্মেছি কে জানে...
দু'দিকেই
ওদিকে কারা যেন আসে
কাকে যেন ভালোবাসে ভালোবাসে।
এদিকে কারা যেন আসে
গোপন করেছে চোখের ক্ষত
কথা বলে মৃত ঘাসের মতো!
দু' দিকেই কতবার চলাচল
দু' দিকে যেন দুয়েরই ফলাফল।
একসঙ্গে
একসঙ্গে দু'দিকে কাত হয়ে গেলো চাঁদ
কেউ বিশ্বাসই করলো না এমনটা হতে পারে
অলীকও নয় পাশে শুয়ে থাকা চঞ্চলা ফাঁদ
বিছানায় নাকি দেখা হয় বিজন চরাচরে
একসঙ্গে এতোদিন কাটিয়ে দেওয়ার পর
চাঁদ সরে যেতে পারে এবং পারে চঞ্চলা
আর যদি নতুন করে ধরা না দেয় সেই জ্বর
তবে শুকিয়ে যেতে থাকে সব শস্যকলা।

সুন্দর, পছন্দ হল খুব। অভিনন্দন জানাই।🙏❤️
ReplyDeleteখুব ভালো লাগলো।
ReplyDeleteঅনবদ্য লেখাগুচ্ছ।গভীর। এক পেলব আবেশ যেন ঘিরে আছে। আহা!
ReplyDeleteসুন্দর হয়েছে
ReplyDelete